বিষ প্রয়োগের গুঞ্জনের মধ্যেই ইস্তাম্বুলে উপস্থিত রোমান আব্রামোভিচ
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ রাশিয়ার মনোনীত মধ্যস্থতাকারী হিসেবে ইস্তাম্বুল নেমেছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
কালিন বলেন, “আব্রামোভিচ তুরস্কে এসেছেন মধ্যস্থতাকারী দলের অংশ হিসেবে; বা, দলের অংশ হিসেবে নয়, অন্যভাবে বললে, তিনি প্রেসিডেন্ট পুতিন মধ্যস্থতাকারী হিসেবে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাদের একজন হিসেবে এসেছেন।”
.png)
তুরস্কের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ইব্রাহিম কালিনের পাশে বসে আছেন রোমান আব্রামোভিচ। ওই সময় তিনি ভাষান্তরকারী হেডফোন দিয়ে ছিলেন।
আরো পড়ুন>> রুশ ধনকুবের আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ
তবে মধ্যস্থতাকারী দলের অংশ হওয়ায় রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকের মূল টেবিলে তাকে দেখা যায়নি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় যে রোমান আব্রামোভিচ বিষ প্রয়োগের শিকার হয়ে থাকতে পারেন। এ মাসের গোড়ার দিকে কিয়েভে এক আলোচনায় অংশ নেয়ার সময় তিনি এর শিকার হয়ে থাকতে পারেন বলেও জানানো হয়।
ক্রেমলিন পরে জানিয়েছে, আব্রামোভিচকে বিষ দেওয়ার অভিযোগ নিয়ে যেসব প্রতিবেদন এসেছিল সেগুলো পশ্চিমাদের ‘তথ্য যুদ্ধের’ অংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান