ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৭, ৩১ মার্চ ২০২২
নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলি, নিহত ২
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছে। এক টুইট বার্তায় দেশটির পুলিশ  এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় উত্তর ডাচ শহর জোওলেতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রত্যক্ষদর্শীরা আরটিএল ওস্টকে জানিয়েছেন, নিহত ব্যক্তিরা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন। সে সময় রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে ওই বন্দুকধারী। পরে ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী।

Advertisement

আরো পড়ুন: ‘মানবিক কারণে’ মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আরটিএল ওস্ট জানিয়েছে, ওই হামলাকারী রেস্টুরেন্টে ঢুকে প্রথমে খাবার অর্ডার করে এবং টার্গেট করা ব্যক্তিদের কাছাকাছি একটি টেবিলে বসে। তাদের দুজনকে গুলি করার পর রেস্টুরেন্টের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে বাইরে পালাতে শুরু করে। সে সময় হামলাকারীও পালিয়ে যায়।

হামলার খবর জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। উদ্ধারকর্মীরা গুলিবিদ্ধ একজনকে বাঁচানোর চেষ্টা করলেও পরে তিনি প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, হামলাকারীকে খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!