ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ৮ এপ্রিল ২০২২
ইউক্রেনে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক লোক।

শুক্রবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

ইউক্রেনের রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম প্রধান এই ক্রামাতরস্ক। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে এর অবস্থান।

Advertisement

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিলেন। এ রেলস্টেশনের মাধ্যমে দোনেৎস্ক থেকে বাসিন্দাদের নিরাপদে ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেয়া হচ্ছিল।

আরো পড়ুন>> যে কারণে বদলে গেল পাকিস্তানের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত

সিটি কাউন্সিল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য বলা হয়েছে।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!