ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মারিউপোলে ১০ হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছে: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ১২ এপ্রিল ২০২২
মারিউপোলে ১০ হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছে: মেয়র
ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মারিউপোল শহরে ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার অজ্ঞাত স্থান থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন অবরুদ্ধ শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো।

রাশিয়ার এখন একমাত্র টার্গেটে পরিণত হয়েছে পূর্ব ইউক্রেন এবং এ অঞ্চলের সবথেকে বড় শহর মারিউপোল। কৌশলগত দিক থেকে মারিউপোল রাশিয়ার জন্য অত্যন্ত জরুরি।

রুশ গণমাধ্যমগুলো বলছে, পতনের দ্বারপ্রান্তে রয়েছে মারিউপোল। এমন সময়েই এত বেশি মানুষের মৃত্যুর কথা দাবি করলেন শহরটির মেয়র। তিনি বলেন, মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে। তাদের জরুরিভিত্তিতে খাবার, পানি ও ওষুধ প্রয়োজন।

Advertisement

আরো পড়ুন: শ্রীলংকায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব

তিনি আরো দাবি করেন, রুশ সেনারা সাথে করে এমন যন্ত্র নিয়ে এসেছে, যা দিয়ে মরদেহ দ্রুত ডিজপোজ করে ফেলা যায়। এছাড়া শহরের মধ্যে মানবিক কার্যক্রম পরিচালনায়ও বাধা দিচ্ছে রাশিয়া। মূলত নিজেদের হত্যাকাণ্ড লুকাতেই এ কাজ করছে দেশটি। তারা শপিং সেন্টারগুলোতে বহু মরদেহ সরিয়ে ফেলেছে। সেখানে এগুলোকে রেফ্রিজারেটরের মধ্যে রাখা হয়েছে। বয়চেঙ্কো বলেন, রাশিয়া ট্রাকের মধ্যে করে এই যন্ত্রটি নিয়ে এসেছে। এটি খুলে মরদেহ ভেতরে দিলেই তা ছাই হয়ে যাচ্ছে।

এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া মারিউপোলের মেয়রের এসব বক্তব্যের সত্যতা নিশ্চিত করা বিবিসির পক্ষে সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: নিহত মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!