ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফুটপাতে গাড়ি মেরামতের ‘দোকান’ ভেঙে সোজা ড্রেনে পড়লেন ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ১৪ এপ্রিল ২০২২
ফুটপাতে গাড়ি মেরামতের ‘দোকান’ ভেঙে সোজা ড্রেনে পড়লেন ৫ জন
ছবি: সংগৃহীত

রাস্তার পাশে ফুটপাথেই গড়ে উঠেছিল গাড়ি মেরামতের অস্থায়ী দোকান। সেই দোকানে বসে একজন একটি মোটরসাইকেল ঠিক করছিলেন। পাশেই দাঁড়িয়ে গল্প করছিলেন চারজন। হঠাৎ সেই দোকান ভেঙে ড্রেনে পড়লেন তারা। বাদ গেল না মোটরসাইকেলটি। সেটিও পড়ল ড্রেনে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) উত্তর ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমির শহরের বাবা বাওদি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। দেশটির স্থানীয় সময় রাত ১০টার দিকে যখন এ ঘটনাটি ঘটে তখন পাশের একটি সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি ধারণ হয়। সেই ভিডিও ফুটেজ এখন অনলাইন মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, চারজন মাঝবয়সী মানুষ ফুটপাথে দাঁড়িয়ে গল্প করছিলেন। তাদের পাশে একজন মোটরসাইকেল মেরামত করছিলেন। তাদের চারদিকে ভারী যানবাহনের বেশ কিছু টায়ার ছড়িয়ে ছিটিয়ে রাখা। হঠাৎ ড্রেনের স্ল্যাব ভেঙে পাঁচ ব্যক্তি ড্রেনের ভেতরে পড়েন। তাদের ওপর পড়ে মোটরসাইকেল।

আরো পড়ুন>> নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫৪

পাঁচজনকে এভাবে ড্রেনে পড়ে যেতে দেখে পাশের একজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। সৌভাগ্যবশত ড্রেনটি শুকনা ছিল। ওই পাঁচ ব্যক্তি তেমন কোনো আঘাত পাননি।

ভারতে সাধারণত রাস্তার পাশে ফুটপাথে দোকান বসিয়ে যানবাহনের চাকায় হাওয়া দেওয়াসহ গাড়ি মেরামতের এমন দোকান দিয়ে থাকেন অনেকে। অনেক শহরে এভাবে ড্রেনের ওপর এসব দোকান গড়ে উঠেছে। এর মধ্যে কিছু ড্রেনের স্ল্যাব পুরোনো। এতে এ রকম ঘটনা আরও ঘটার ঝুঁকি তৈরি হয়ে আছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ফুটপাত ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!