ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার গোটা টুইটারই কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৬, ১৪ এপ্রিল ২০২২
এবার গোটা টুইটারই কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক
ছবি: ইলন মাস্ক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বোর্ডে আসতে চেয়েছিলেন শীর্ষ ধনী ইলন মাস্ক। কিন্তু সে বিবেচনা থেকে সরে এসে ৪ হাজার ১০০ কোটি (৪১ বিলিয়ন) মার্কিন ডলারে গোটা টুইটারকে কেনারই প্রস্তাব দিয়ে দিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দিতে চেয়েছেন। আজ বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থার এক নথিতে এ তথ্য জানানো হয়।

ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর এটির শেয়ারের দাম ১২ শতাংশ বেড়ে গেছে। সম্প্রতি টুইটারের ৯ শতাংশ শেয়ার কেনার কথা জানান মাস্ক।

Advertisement

আরো পড়ুন>> এবার নেপালের অর্থনীতিতেও আশঙ্কার কালোছায়া

টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে লেখা এক চিঠিতে মাস্ক বলেছেন, ‘টুইটারে বিনিয়োগ করার পর থেকে বুঝতে পারছি বর্তমান অবস্থায় প্রতিষ্ঠানটি উন্নতি করবে না বা সামাজিক প্রয়োজন মেটাবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে রূপান্তরিত করতে হবে।’

মাস্ক বলেন, ‘আমার প্রস্তাবটি সেরা ও চূড়ান্ত। এ প্রস্তাব যদি গৃহীত না হয়, তবে শেয়ারহোল্ডার হিসেবে আমার অবস্থান বিবেচনা করতে হবে।’

এ সপ্তাহের শুরুতে মাস্ক বলেন, টুইটারের পরিচালনা বোর্ডে যুক্ত হওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করেছেন তিনি। কারণ, টুইটার বোর্ডে বসলে কোম্পানি কিনে নেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে তাকে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!