ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলা: আহত বেড়ে ১৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১৫ এপ্রিল ২০২২
আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলা: আহত বেড়ে ১৫০
ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৫০ জনে বেশি দাঁড়িয়েছে। 

স্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, শুক্রবার ভোরের পূর্বে মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। ঐসময় হাজারো প্রার্থনাকারী মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফিলিস্তিনিদের পাথর ও ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে দেখা গেছে।

Advertisement

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জরুরি পরিষেবা জানায়, অধিকাংশ আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট গুলি করেছে ইসরায়েলি পুলিশ। এ সময় ইসরায়েলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকসদের প্রবেশ করতে দেয়নি। 

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা অন্তত ৩০০ জনকে গ্রেফতার করেছে। যদিও ফিলিস্তিনি সূত্র বলছে, এ সংখ্যা ৪০০ হবে। 

মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এ পবিত্র মসজিদ।

সূত্র -আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!