রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ১৬টি শত্রু লক্ষ্যবস্তু উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে কারখানায় হামলা করা হয়েছে। ধ্বংস হওয়ার মধ্যে রয়েছে- সামরিক সরঞ্জাম, গুদাম ও অস্ত্র ঘাঁটি। রাজধানী কিয়েভ ছাড়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মিকোলাইভে একটি সামরিক সরঞ্জাম মেরামতের দোকানে হামলা চালানো হয়েছে।
.png)
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে স্থানীয় সময় শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিন সকালে ইউক্রেনের বেশির ভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি।
এর আগে, বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালায় ইউক্রেন। এরপরই কিয়েভে হামলা জোরদারের হুমকি দেয় রাশিয়া।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি জানান, রাশিয়ার আগ্রাসনের পর থেকে দুই হাজার ৫০০ থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ হাজারের মতো আহত হয়েছে।
জেলেনস্কি আরো দাবি করেন, আগ্রাসনের পর থেকে ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। কিন্তু মার্চে মস্কো জানায়, যুদ্ধে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে।