ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ২৯ এপ্রিল ২০২২
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
ছবি: প্রতীকী

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। এটি প্রবল শক্তিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

Advertisement

আরো পড়ুন>> দিল্লিতে প্রচণ্ড তাপদাহ, ভাঙ্গলো ১২ বছরের রেকর্ড

আবহাওবিদরা জানান, নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে গোটাটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর।

ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!