ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে অগ্নিকাণ্ড, শিশুসহ ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২ মে ২০২২
ফিলিপাইনে অগ্নিকাণ্ড, শিশুসহ ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে ছয় শিশুসহ আটজন মারা গেছে। সোমবার স্থানীয় সময় ৫ টার দিকে আগুন লেগে সেখানের অন্তত ৮০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুইজন সিটির একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার কারণ  জানা যায়নি।

দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদি ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ঘটনাস্থলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য আটকে পড়াদের বের করা সম্ভব হয়নি। দগ্ধ হয়ে ছয় শিশু মারা গেছে। তবে তাদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Advertisement

আরো পড়ুন: রাশিয়ার সামরিক স্থাপনায় আগুন

ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি এবং এর রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুল সংখ্যক বাসিন্দা রয়েছে। মেট্রো ম্যানিলা, যে অঞ্চলটি রাজধানী এবং কুইজনসহ অন্যান্য শহর নিয়ে গঠিত, এর জনসংখ্যা প্রায় ১৩ মিলিয়ন। হাজার হাজার মানুষ জনাকীর্ণ সম্প্রদায়ে বাস করে যেখানে আগুন লাগা সাধারণ ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!