[ আন্তর্জাতিক ]
রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা দিতে আলোচনায় বাইডেন
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপের বিষয় নিয়ে জি-৭ জোটের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন।
বুধবার বাইডেন বলেছেন, তিনি রাশিয়ার ওপর অতিরিক্ত অবরোধ আরোপে আগ্রহী। বিষয়টি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে তিনি জি-৭ভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন।
আরো পড়ুন: আফগানিস্তানে ভারী বৃষ্টি-বন্যায় নিহত ২২
.png)
ইউক্রেনে রক্তাক্ত হামলার দায়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন নতুন করে তেলসহ আরো কিছু নিষেধাজ্ঞা জারির পরিকল্পনার ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময়ই আরো অবরোধ আরোপের পক্ষে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, চলতি সপ্তাহে আমি জি-৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে আমরা কি করবো না করবো তা নিয়ে আলোচনায় বসবো।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!