সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে এক সরকারি হাসপাতালে তার জন্ম। তাকে মেয়ে শিশু মনে করায় পরিবারের পক্ষ থেকে তার নাম রাখা হয় রান্ডা। কিন্তু বিপত্তি দেখা দেয় যখন সে বড় হতে থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে মেয়েদের কোনো গঠন দেখা যায়নি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার বুঝতে পারেন রান্ডা আসলে কোনো মেয়ে নয়, বরং সে ছেলে।
পুরুষ হওয়ার কথা শোনার পর রান্ডা বলেন, আমি শুরুতে বিশ্বাস করতে পারছিলাম না। আমার কাছে মনে হয়েছে ডাক্তার মিথ্যা বলছে। এটা ছিল আমার কাছে পুনঃজন্মের মতো। কারণ এখন আমার নাম আবার নতুন করে রাখতে হবে। কারণ একটি নতুন নাম, নতুন একটি পরিচয়।
.png)
আরো পড়ুন>> বৃদ্ধাকে হত্যার দায়ে ভেড়ার তিন বছরের কারাদণ্ড
রান্ডা আরো বলেন, আমার পেটের মধ্যে পুরুষাঙ্গটি বিশেষ কায়দায় লুকিয়ে আছে। এটি ঠিক করার জন্য ডাক্তার আমাকে যুক্তরাজ্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে গিয়ে অপারেশন করতে হবে।
রিয়াদের সরকারি হাসপাতাল এমন ভুল করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ জানিয়েছে রানডার পরিবার। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে রান্ডার বাবা বলেন, ওই হাসপাতালে যোগাযোগের চেষ্টা করা হলে কারো কোনো সাড়া পাওয়া যায়নি।