ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আয়ারল্যান্ডে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ২৯ মে ২০২২
আয়ারল্যান্ডে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স ভাইরাস এবার আয়ারল্যান্ডে শনাক্ত হয়েছে। শনিবার আয়াল্যান্ডের স্বাস্থ্য সংস্থা দেশটিতে একজনের শরীরে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আয়ারল্যান্ডের হেলথ সার্ভিস এক্সিকিউটিভ (এইচএসসি) বলেছে, পৃথক ঘটনায় আরও এক ব্যক্তিকে মাঙ্কিপক্স ভাইরাসের সন্দেহভাজন রোগী হিসেবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে তার ভাইরাস পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

মাঙ্কিপক্স ভাইরাস স্থানীয় কোনো রোগ হিসেবে ছিল না, এমন প্রায় ২০টি দেশে এই ভাইরাল রোগের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এই রোগে আক্রান্তের সংখ্যা ৩ শতাধিক ছাড়িয়েছে; যার মধ্যে শুধুমাত্র ২০০ জনের বেশি ইউরোপের।

Advertisement

আরো পড়ুন: যৌতুকের দাবিতে নির্যাতন, দুই সন্তানসহ ৩ বোনের আত্মহত্যা

এইচএসসি বলেছে, আয়ারল্যান্ডে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে এখনও হাসপাতালে ভর্তি করা হয়নি। যুক্তরাজ্য এবং ইউরোপীয় অনেক দেশে মাঙ্কিপক্সের উপস্থিতির পর আয়ারল্যান্ডে এই ভাইরাসের সংক্রমণ অপ্রত্যাশিত নয়।

উল্লেখ্য, মাঙ্কিপক্স একটি বিরল ও স্বল্প পরিচিত রোগ। মাঙ্কিপক্স ভাইরাস এ রোগের জন্য দায়ী। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার। তারপর একসময় মানবদেহেও সংক্রমণ ঘটায় মাঙ্কিপক্স।

সাধারণত হালকা ভাইরাল সংক্রমণের জন্য দায়ী এই ভাইরাস। ভাইরাসটি গুটিবসন্তের মতো একই প্রজাতির সদস্য। এই প্রজাতির মধ্যে রয়েছে ভেরিওলা ভাইরাস। যা গুটিবসন্তের কারণ, ভ্যাক্সিনিয়া ভাইরাস (গুটিবসন্ত ভ্যাকসিনে ব্যবহৃত) ও কাউপক্স ভাইরাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!