ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উড়োজাহাজ চালানোর সময় আসনে বসেই ঘুম দুই পাইলটের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৭, ৩০ মে ২০২২
উড়োজাহাজ চালানোর সময় আসনে বসেই ঘুম দুই পাইলটের!
ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ইতালির রোমের উদ্দেশে যাত্রা করছিল বিমান সংস্থা আইটিএ-র উড়োজাহাজটি। তবে মাঝপথে গিয়ে বিমান চালকদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে ফ্রান্সের বিমান কন্ট্রোল রুম।

এদিকে অনেক ক্ষণ উড়োজাহাজ চালকদের কাছ থেকে কোনও উত্তর না পাওয়ায় তারা নিশ্চিত হয়ে যান, উড়োজাহাজটি অপহরণ করা হয়েছে। সুরক্ষার জন্য দুটো ফাইটার জেটও পাঠানো হয়।টানা ১০ মিনিট পর উড়োজাহাজের পাইলটের সাড়া মেলে।

জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, উড়োজাহাজ চালাতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলেন পাইলট। শুধু তাই নয়, তার সঙ্গে ছিলেন আরো এক পাইলট। দু’জনেই নাকি এক সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন। ঘটনাটি জানাজানি হতেই দু’জনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিমান সংস্থা।

Advertisement

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: পাইলট বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!