ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ সাংবাদিককে নাগরিকত্ব দিল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৮, ৪ জুন ২০২২
রুশ সাংবাদিককে নাগরিকত্ব দিল ইউক্রেন
ছবি: সংগৃহীত

রাশিয়ার কড়া সমালোচক বিখ্যাত সাংবাদিক আলেক্সান্ডার নেভজোরভকে নাগরিকত্ব দিয়েছে ইউক্রেন। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানিয়ে তিনি স্ত্রীসহ রাশিয়া থেকে পালিয়েছিলেন।

‘বিশেষ সেনা অভিযানের’ বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ওই সাংবাদিককে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। চলতি বছরের মার্চ মাসেই রাশিয়া থেকে পালিয়েছেন সাংবাদিক আলেক্সান্ডার নেভজোরভকে।

আরো পড়ুন: ইউক্রেনে হামলা করে ঐতিহাসিক ভুল করেছেন পুতিন: ম্যাক্রোঁ

Advertisement

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ আলেক্সান্ডার নেভজোরভের নাগরিকত্বের আবেদন গ্রহণ করেছে। তার স্ত্রীকেও নাগরিকত্ব দেওয়া হয়েছে। 

আলেক্সান্ডার নেভজোরভ নিজেও নাগরিকত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, যুদ্ধ একটা অপরাধ, ইউক্রেন এই যুদ্ধের ভুক্তভোগী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!