গত ১৭ মে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বনিম্ন ৭৭ দশমিক ৭৯ রেকর্ড করা হয়েছিল।
একটি বিদেশি ব্যাংকের এক প্রবীণ ব্যবসায়ী বলেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সম্ভবত কিছু ডলার বিক্রি হচ্ছে, যা কেবল দৈনিক অস্থিরতা রোধ করতে পারে। রুপির গতিপথ স্পষ্টতই নিম্নমুখী।
.png)
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বারবার জানিয়েছে, তারা কেবল মুদ্রার চরম অস্থিরতা ঠেকাতে হস্তক্ষেপ করে, এর কোনো নির্দিষ্ট স্তর লক্ষ্য করে নয়।
ব্যবসায়ীরা বলছেন, ২০২২-২৩ অর্থবছরের শেষ নাগাদ ভারতীয় রুপির মান ৭৯/ডলারে দাঁড়াতে পারে। তবে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা রুপির দরপতনকে আরও ত্বরান্বিত করবে।
আরো পড়ুন>> ধর্ষণে অভিযুক্ত দুই তরুণকে জীবন্ত পোড়ালো ক্ষুব্ধ গ্রামবাসী
বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হওয়ার কাছাকাছি পৌঁছেছে। ভারত তার চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশটিতে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে।
এমকে গ্লোবালের বিশ্লেষকরা এক নোটে বলেছেন, ৭৭ দশমিক ৮০-এর কাছাকাছি স্তর ধারাবাহিকভাবে লঙ্ঘন শুরু হলে রুপির আরও অবমূল্যায়ন দেখা যেতে পারে। এতে ভারতীয় মুদ্রার জন্য ৭৮ দশমিক ২৫-এর লক্ষ্য তৈরি হবে।
সূত্র: রয়টার্স