বৃহস্পতিবার (৯ জুন) সকালে শহরের জেলা জজের নিকটস্থ একটি ভবনে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্থানীয় পুলিশ জানায়, ৫০ বছর বয়স্ক এক ব্যক্তি আগুন দেওয়ার সরঞ্জাম নিয়ে ভবনের দ্বিতীয় ফ্লোরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবনের আগুনের জন্য দায়ী। তবে তিনিও আগুনে মারা গেছেন।
.png)
স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার পরে ১৫০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ভবনের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
আরো পড়ুন>> উদ্বোধনের পরই ভেঙে পড়ল সেতু, আহত ২৫
অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ধার করা সম্ভব না হলেও স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে।