[ আন্তর্জাতিক ]
গাজায় দফায় দফায় ইসরায়েলের বিমান হামলা
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। তবে ফিলিস্তিনি মিডিয়া বলছে, গাজার কৃষি জমিতে হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার (১৮ জুন) এ বিমান হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে এই হামলায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানান যায় নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরো পড়ুন>> ইউক্রেনে অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া: পুতিন
.png)
এদিকে বিমান হামলার একদিন আগেই শুক্রবার (১৭ জুন) ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সামরিক অভিযান চালায় দখলদাররা। এতে ৩ ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হন। নিহতরা হচ্ছেন, বারা লাহলু ২৪, ইউসুফ সালাহ ২৩ এবং লাইথ আবু সুরুর ২৪ বলে খবরে জানিয়েছে ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফা।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!