রাশিয়া, ইউক্রেন আগ্রাসনের কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন কয়লা রপ্তানির ওপরে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেছিল রাশিয়াকে। তবে ভারত রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থেকেছে।
সংবাদমাধ্যম রয়টার্স দ্বারা পর্যালোচনা করা অপ্রকাশিত ভারত সরকারের তথ্য অনুসারে, কয়লা এবং সংশ্লিষ্ট পণ্যের ক্রয় এক বছরে আগের একই সময়ের থেকে বুধবার পর্যন্ত ২০ দিনের মধ্যে ছয় গুণেরও বেশি বেড়েছে। অর্থের হিসাবে যা ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি।
.png)
সুয়েক এজি, কেটিকে এবং সাইপ্রাসভিত্তিক কার্বো ওয়ানের মতো রাশিয়ান কয়লা ব্যবসায়ীদের অফশোর ইউনিটগুলো চালিয়ে যাওয়ার জন্য কয়লা ক্রয়ে দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।
আরো পড়ুন: কালিনিনগ্রাদে ইইউ’র নিষেধাজ্ঞা কার্যকর করলো লিথুয়ানিয়া
সংবাদমাধ্যম রয়টার্সের হিসাবানুযায়ী, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কয়লা আমদানি সম্প্রতি দ্বিগুণ বেড়েছে।
ভারত রাশিয়া থেকে তেল কেনাও অনেক বাড়িয়ে দিয়েছে। গত বুধবার পর্যন্ত ২০ দিনে দেশটি গত বছরের তুলনায় ৩১ গুণ বেশি তেল কিনেছে। অর্থের হিসাবে যা ২০২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি।
এ বিষয়ে জানতে শনিবার রয়টার্স থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাশিয়ার ব্যবসায়ীরা পণ্যের মূল্য পরিশোধের বিষয়ে অনেক উদার এখন। তারা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে। তারা যে ছাড় দিচ্ছে সেটাও খুবই আকর্ষণীয়। ফলে রাশিয়া থেকে কয়লা আমদানি অব্যাহত থাকবে।