ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০, ২৪ জুন ২০২২
ইউক্রেনকে নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ইইউ
ছবি: সংগৃহীত

ইউরোপীয় পার্লামেন্ট বৃহস্পতিবার ইউক্রেনকে বিশাল সমর্থনের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা প্রদানের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আরো এক ধাপ এগিয়ে গেল পশ্চিমা মিত্রদের কাছে। পশ্চিমা মিত্ররা রাশিয়ার চার মাসের আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য ইউক্রেনকে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করছে।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পক্ষে ভোট ছিল ৫২৯, বিপক্ষে ৪৫। অনুপস্থিত ছিলেন ১৪ জন সদস্য। ইউরোপীয় পার্লামেন্ট জর্জিয়া এবং মোল্দোভার জন্যও ইইউ প্রার্থিতা অনুমোদন করেছে।

এই ভোট গ্রহণ এমন সময় অনুষ্ঠিত হলো যখন মাঝারি-পাল্লার রকেট সিস্টেমসহ সামরিক সাহায্য বাবদ ইউক্রেনকে ৪৫ কোটি ডলার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisement

ইউক্রেন পার্লামেন্টের চেয়ারম্যান রুসলান স্টেফানচুক একটি ফেসবুক বার্তায় এই সমর্থনের জন্য ইউরোপীয় আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‌ইউক্রেন ইইউ দেশ, এবং আমরা এই অধিকারের জন্য শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আইনি ক্ষেত্রেও লড়াই করি।

প্রার্থীর মর্যাদা পাওয়া নতুন এই তিনটি দেশকে ২৭ সদস্যের ইইউ ব্লকে যোগদানের জন্য, তাদের ধারাবাহিক ভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, ইউক্রেন ইইউর প্রায় ৭০ ভাগ নিয়ম, রীতি-নীতি ও মান প্রয়োগ করেছে। তবে তিনি বলেন, আইনের শাসন, ধনকুবের, দুর্নীতি দমন এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে অনেক কিছু করা দরকার।

ব্রাসেলসে সমবেত ইইউ নেতারা বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাব, সেইসাথে ইউক্রেনের জন্য অতিরিক্ত ইইউ-এর অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!