ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে আরো ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬, ২৪ জুন ২০২২
ইউক্রেনকে আরো ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র আরো ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে জো বাইডেন সরকার ১৩ বার ইউক্রেনকে আর্থিক সহায়তার অনুমোদন দিল।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা গেছে, রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে অস্ত্র কিনকে অতিরিক্ত এ ৪৫০ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়ক জন কিরবি বলেছেন, এসব অর্থ দিয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা, গোলাবারুদ এবং সমুদ্রে টহল দেওয়ার জন্য অত্যাধুনিক জাহাজ নির্মাণ করবে।

Advertisement

আরো পড়ুন: অবতরণের সময় দুর্ঘটনার কবলে কার্গো প্লেন, নিহত ৩

তিনি আরো বলেন, ইউক্রেনের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র সবসময় কিয়েভের পাশে আছে। ইউক্রেনকে এ পর্যন্ত ৬১০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যায়িত করছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!