মারিউপোলের মেয়র পেট্রো আন্দ্রিউশচেনকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ওই আবাসিক ভবনে বিমান হামলার পর মৃতদেহ পুনরুদ্ধার ও সৎকারের কোনো পরিকল্পনা করেনি রুশ বাহিনী।
সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, ওই শহরে রাশিয়ার ক্রমাগত হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়েছে। লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত এখনও চলছে। এর মধ্যেই বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী।
.png)
আরো পড়ুন: মেক্সিকোতে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত
এদিকে ইউক্রেন আগ্রাসনের পর বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে জি-৭ নেতাদের এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।
জার্মানির ব্যাভারিয়ান আল্পসে বৈঠকের শুরুতে, সাতটি ধনী দেশের মধ্যে চারটি দেশ রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করার জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায়।
রোববার ব্রিটিশ সরকার জানায় যে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে একমত পোষণ করেছে।
সূত্র: আল জাজিরা