ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সঙ্গম শীৎকারে অতিষ্ঠ ১৬৮ প্রতিবেশী, অভিযোগ মানতে নারাজ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ২৮ জুন ২০২২
সঙ্গম শীৎকারে অতিষ্ঠ ১৬৮ প্রতিবেশী, অভিযোগ মানতে নারাজ দম্পতি
ছবি: প্রতীকী

সম্পর্কের ভিত দৃঢ় ও মজবুত করতে শারীরিক মিলন জরুরি। প্রিয়জনকে এত নিবিড়ভাবে স্পর্শের মুহূর্তে একটা বাড়তি উত্তেজনা ও উন্মাদনা স্বাভাবিকভাবেই কাজ করে। কিন্তু এই একান্ত ব‍্যক্তিগত মুহূর্তের আবেগ যদি বাইরের লোকের কানেও পৌঁছে যায়, তখনই ঘটে বিপত্তি! যৌনতা চলাকালীন শীৎকার খুবই সাধারণ মনে হতে পারে অনেকেরই কাছে। কিন্তু সেই শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন, লন্ডন নিবাসী এমন প্রায় ১৬৮ জন প্রতিবেশীর অভিযোগ পাওয়া গিয়েছে! 

আরো পড়ুন> ২৪ বছর বয়সী স্বামীর কাছে সন্তান চাইলেন ৬১ বছরের স্ত্রী

তাদের প্রত্যেকেরই অভিযোগ, একই জায়গায় বসবাস করা এক দম্পতির সঙ্গমের সময়কার আবেগতাড়িত শীৎকার অনেক দিন ধরে দরজা জানলা ভেদ করেই তাদের কানে প্রবেশ করেছে। এর ফলে তিতিবিরক্ত হয়ে ওঠার পাশাপাশি নিজেদের যৌনজীবনেও ব্যাঘাত ঘটছে।

শারীরিকভাবে অক্ষম এমন প্রচুর মানুষও অন্যদের যৌনতা উপভোগের সেই উন্মাদনায় আরো বেশি হতাশ হয়ে পড়েন। পাড়া প্রতিবেশী তো রয়েছেনই, সেই সঙ্গে জানলা খোলা রেখেই অবাধ যৌনতায় মেতে ওঠার ফলে পথচারীরাও অনেক সময় বাকি প্রতিবেশীদের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু পরবর্তীকালে সেই দম্পতিকে এই বিষয়ে সচেতন করতে চাইলে তারা তা মানতে চাননি। তাই শেষ পর্যন্ত তাদের বিশ্বাস করাতে সেই শব্দ রেকর্ড করে শোনানো হয়েছে বলেও জানিয়েছেন প্রতিবেশীরা।

তবে শেষমেশ এক কাণ্ডের পরও সে পাড়ার লোকের অভিযোগ মিটেছে কি না, তা অবশ্য জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!