ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ১৪, নিখোঁজ অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১ জুলাই ২০২২
মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ১৪, নিখোঁজ অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ।

বুধবার (২৯ জুন) রাজ্যের ননী জেলার টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে গভীর রাতে ওই ভূমিধসের ঘটনা ঘটে।

মণিপুরের জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি রেললাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের অন্তত সাতজন টেরিটোরিয়াল আর্মির সদস্য। ভূমিধস যখন হয়, তারা তখন তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।

আরো পড়ুন>> ক্ষমতা কমলো বাইডেনের!

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার সকালে কাদা-মাটিতে চাপা পড়া ১৯ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা, লাশ উদ্ধার করা হয় ১৪ জনের। কিন্তু ভারি বৃষ্টির কারণে তাদের উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে রয়টার্সকে বলেছেন, ওই ক্যাম্পে সেনা সদস্য ও রেলকর্মী মিলিয়ে মোট ৮১ জন ছিলেন। ১৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।

এ বছর জুন মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য এবং বাংলাদেশে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে। বন্যা ও ভূমিধসে দুই দেশের প্রাণ গেছে অন্তত ১৫০ মানুষের। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভারত ভূমিধস
লিংক সফলভাবে কপি হয়েছে!