[ আন্তর্জাতিক ]
ভারতীয় রুপির রেকর্ড পতন
ছবি: সংগৃহীত
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপি’র দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার দিনের শুরুতেই মুদ্রা বাজারে বড় ধরনের ধাক্কা খায় ভারতীয় রুপি। বাজারের তথ্যানুসারে, এদিন ৭৮.৯৮ এ খোলার পর প্রতি মার্কিন ডলারের বিপরীতে এক পর্যায়ে রুপির দাম ৭৯.১২-তে পৌঁছায়। একে দেশটির ইতিহাসে রেকর্ড দরপতন বলা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৭৯ তে পৌঁছায়।
আরো পড়ুন: পবিত্র হজের খুতবা এবার সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়
.png)
শুক্রবার সকালে পতন দেখেছে শেয়ার বাজারও। বাজার খোলার পর ৩৯৯.৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২ হাজার ৬১৯.২৫-এ। নিফটি ১৩০.২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫ হাজার ৬৫০।
বিশেষজ্ঞরা মনে করছেন, মুদ্রার দামে এমন পতনের অন্যতম কারণ, ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই-এর মূলধন তুলে নেওয়া এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে দেশের মুদ্রার অবাধ পতন বন্ধের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!