[ আন্তর্জাতিক ]
৫ হাজার ফুট ওপরে বিমানে আগুন-আতঙ্ক, জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত
আবারো মাঝ-আকাশে বিমানে আগুন-আতঙ্ক! ভারতের জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গেছে। এতে তড়িঘড়ি করে দিল্লিতে ফেরানো হয়েছে বিমানটি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সূত্রে এই খবর জানা গেছে।
শনিবার সকালে বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। সে সময় মাটি থেকে বিমানটির উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার ফুট ওপরে। তারপরই দিল্লি-জবলপুরগামী বিমানটিকে ফেরানো হয়।
আরো পড়ুন: ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১
.png)
নিরাপদেই বিমানটিকে দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরাও সুস্থ আছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
গত মাসেই দিল্লিগামী স্পাইস জেটের বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। যেকোনো সময় ঘটে যেতে পারত বড় বিপত্তি। কোনো মতে রক্ষা পায় বিমানটি। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল বিমানটি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!