ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মা-বাবাকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ, ক্রমাগত কাঁদছে ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৩ জুলাই ২০২২
মা-বাবাকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ, ক্রমাগত কাঁদছে ২ শিশু
ছবি: সংগৃহীত

গাড়ি নিয়ে জেরুজালেমে ঢুকেছিলেন এক ফিলিস্তিনি দম্পতি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান। জেরুজালেমে ঢোকার পরপরই ইসরায়েলের পুলিশ ওই দম্পতিকে আটক করে। গাড়িতে পড়ে থাকে তাদের দুই সন্তান। বাবা-মাকে এভাবে দেখে তারা কাঁদতে শুরু করে। এ রকম একটি ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই শিশুর মধ্যে এক নবজাতকও ছিল। গাড়ির ভেতরে ওই শিশুদের একা ফেলে রেখে তাদের বাবা-মাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। 

Advertisement

ভিডিওতে দেখা গেছে, শিশু দুটি কেঁদেই চলেছে।  এর মধ্যে বড় শিশুটি ‘বাবা, বাবা’ বলে কাঁদছিল। এক ব্যক্তি ওই ঘটনা ভিডিও করেন। তাকে বলতে শোনা গেছে, আল্লাহ সাক্ষী। এরপরেই তিনি গাড়ির দরজা খোলেন। অনেকে ভিডিওটির মন্তব্যের ঘরে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আরো পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯

ভিডিও ফুটেজে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে ট্যাগ করে একজন লিখেছেন, হে মানুষ, আফগানিস্তানে নারী অধিকার রক্ষায় সোচ্চার মানুষ ও মুসলিম বিশ্ব, এই ঘটনায় আপনাদের উদ্যোগ কী, আমি দেখতে চাই।

আরেকজন বিদ্রূপ করে লেখেন, ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে খেলতে চাচ্ছে না ইসরায়েল। কী দারুণ এক ব্যাপার না!

ইসরায়েলের পুলিশের দাবি, আটক ওই নারীর জেরুজালেমে ঢোকার অনুমতি ছিল না। এ জন্য ওই নারী ও তাঁর স্বামীকে আটক করেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!