ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তাল ইসরায়েলের তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ৩ জুলাই ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তাল ইসরায়েলের তেল আবিব
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর ফলে স্বাভাবিক জীবন-যাপন বেশ কঠিন হয়ে পড়েছে দেশগুলোর সাধারণ জনগণের জন্য। অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দখলদার দেশ ইসরায়েলেও ব্যাপক হারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের দাম। আর এর বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়েছে ‍ওঠেছে দেশটির অন্যতম প্রধান শহর তেল আবিব।

শনিবার (২ জুলাই) শহরটির কেন্দ্রে হাজির হন কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, খাবার এবং জ্বালানির দাম কমার কোনো লক্ষণ নেই। তার ওপর বেড়েই চলেছে বাড়ি ভাড়া।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, গেল বছরই কয়েক দফা বাড়ি ভাড়া বেড়েছে ১৬ শতাংশের ওপর। নিম্ন আয়ের ইহুদিদের জন্য যে ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য।

Advertisement

আরো পড়ুন>> ২৭ বছরে একদিনও ছুটি নেননি, স্বীকৃতি হিসেবে পেলেন দুই কোটি টাকা!

প্রতিবাদে উপস্থিত ‘স্ট্যান্ডিং টুগেদার আন্দোলন’র সদস্য ইয়েল অ্যাগমন বলেছেন, আমরা এখানে এসেছি। কারণ, ইসরায়েলে সবকিছুর দাম বাড়ছে। এখানে বাস করা অসম্ভব হয়ে উঠছে। আর এ কারণেই আজ আমরা অনেকেই বেরিয়ে এসেছি। আমাদের অ্যাপার্টমেন্টের ভাড়া দেওয়া দুঃসাধ্য হয়ে পড়ছে। আমরা সুপারমার্কেটে যে পণ্যগুলো কিনতে চাই সে অর্থও নেই।

গেল দু’বছরের করোনা মহামারি এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে এ অর্থনৈতিক সংকট- এমনটা দাবি প্রশাসনের। নভেম্বরের ১ তারিখ দেশটিতে সাধারণ নির্বাচন। প্রার্থীদের জন্য নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতিই হবে বড় চ্যালেঞ্জ।

সূত্র: উইয়ন নিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!