ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্দি ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ২৯ জুন ২০২২
বন্দি ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস
ছবি: আটক ইসরায়েলি নাগরিক

দীর্ঘ আট বছর ধরে বন্দি থাকা এক ইসরায়েলি নাগরিকের একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা দ্য কাসাম ব্রিগেড।

মঙ্গলবার (২৮ জুন) প্রকাশিত ভিডিও ক্লিপটিতে দেখা যায় হিশাম আল সাইদ নামের ওই ব্যক্তি একটি বিছানায় শুয়ে আছেন। তার মুখে অক্সিজেন মাস্ক এবং পাশে তার ইসরায়েলি আইডিকার্ড দেখা গেছে।

এই প্রথম হামাস গোষ্ঠীর হাতে বন্দি ইসরায়েলিদের অবস্থার বিবরণ প্রকাশ করেছে। সোমবার সামরিক শাখা ঘোষণা করেছে শত্রু বন্দিদের একজনের স্বাস্থ্যের অবনতি হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> সিরিয়ায় ৩ লাখের বেশি বেসামরিক নিহত: জাতিসংঘ

হামাস গাজা উপত্যকা শাসন করে। চারজন ইসরায়েলিকে ধরে রেখেছে বলে মনে করা হয়। তাদের মধ্যে দুজনকে ২০১৪ সালে সমুদ্রতীরবর্তী অঞ্চলে ইসরায়েলি আক্রমণের পরে বন্দি করা হয়েছিল। অস্পষ্ট পরিস্থিতিতে গাজায় প্রবেশের পর আরো দুই ইসরায়েলিকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামাস ইসরায়েলি কারাগারে বন্দি চার হাজার ৬০০ ফিলিস্তিনিকে অনেকের জন্য ইসরায়েলি বন্দিদের অদলবদল করার আশা করছে।

সূত্র: ইয়েনি শাফাক

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!