প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে। আগামী ১৫ নভেম্বর নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সুস্পষ্ট কোনো কিছু উল্লেখ না করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির এ সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
.png)
তিনি আরো বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাতটিরই প্রতিফলন।
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সংস্থা জানায়, ১৯৫০ সাল থেকে বিশ্ব জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এরপরও ২০৩০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা ৮৫০ কোটিতে দাঁড়াবে। ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে বিশ্বের জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে।