ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনীয়দের নাগরিকত্ব দিতে পুতিনের ডিক্রি জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১২ জুলাই ২০২২
ইউক্রেনীয়দের নাগরিকত্ব দিতে পুতিনের ডিক্রি জারি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- ফাইল ফটো

ইউক্রেনের জনগণকে গণহারে রুশ নাগরিকত্ব দিতে একটি সরকারি আদেশ (ডিক্রি) জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ডিক্রির ফলে ইউক্রেনের সব নাগরিক রাশিয়ার নাগরিকত্ব পাবেন।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সরকারি ওয়েবসাইটে নাগরিকত্ব প্রদানের ডিক্রির একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।

Advertisement

ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে।

এর আগে, পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া এবং খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দিতে একই ধরনের একটি ডিক্রি জারি করেন ভ্লাদিমির পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকে পূর্ব ইউরোপের দেশটিতে শুরু হয় রুশ সেনাদের অভিযান। এক্ষেত্রে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!