[ আন্তর্জাতিক ]
তিন বন্ধু রাষ্ট্রকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন জোট
ফাইল ছবি
করোনা মহামারি ও প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী চলমান খাদ্য ও জ্বালানি সংকট থেকে নিজেদের রক্ষায় 'আইটুইউটু' নামে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা জোট গড়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র প্রধানরা খাদ্য ও পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।
.png)
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলাই এই জোটের লক্ষ্য।
আরো পড়ুন>> ইরানকে ঠেকাতে চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল
উদ্বোধনী অনুষ্ঠানে ৪ দেশের নেতারা বলেছেন, তারা দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন জ্বালানি ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন।
ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল-বান্না এই জোটকে 'ওয়েস্ট এশিয়ান কোয়াড' হিসেবে অভিহিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!