সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশালদেহী মাছটি ‘ওরফিশ’ এবং ‘রোয়িং ফিশ’ নামে পরিচিত। এই মাছকে আবার কিং অব হেরিংসও বলা হয়। মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়।
চিলিতে এই মাছকে ‘অভিশপ্ত’ বলে বিশ্বাস করা হয়। দেশটির সাধারণ মানুষের ধারণা, শক্তিশালী ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস পেলে মাছটি গভীর সমুদ্র থেকে উপরিভাগে চলে আসে। আর তখনই এটি জেলেদের জালে ধরা পড়ে।
.png)
এদিকে সমুদ্রের পাড়ে ক্রেন দিয়ে দানবাকৃতির এই মাছকে টেনে তোলার ছবিটি প্রকাশ্যে আসার পরই ব্যাপক শোরগোল পড়ে গেছে।
আরো পড়ুন>> গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুট পর্যন্তও হয়ে থাকে। তবে এই মাছ খুব বেশি দেখা যায় না।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চিলির একটি সমুদ্রসৈকতে লাখ লাখ মৃত মাছ ভেসে উঠে। পরিবেশবিদরা জানিয়েছিলেন, অক্সিজেনের অভাবে মারা গেছে মাছগুলো।
গবেষকদের মতে, আবহাওয়া খারাপের কারণে অনেক সময় ভ্যাপসা গরমের সৃষ্টি হয়। এ সময় বাতাস থাকে না, এমনকি সূর্যের আলোও চোখে পড়ে না। আর এ কারণে পানিতে অক্সিজেন কমে যায়। মরতে শুরু করে মাছ।
ভিডিওটি দেখুন:
সূত্র: এনডিটিভি