[ আন্তর্জাতিক ]
ইউক্রেনের মাল্টিপল রকেট সিস্টেম উড়িয়ে দিল রাশিয়া
ফাইল ছবি
ইউক্রেনের আলোচিত মাল্টিপল রকেট সিস্টেম হিমার্স ধ্বংস করেছে রাশিয়া।
সোমবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বিমান হামলা চালিয়ে ওই রকেট সিস্টেম ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইলের একটি সংরক্ষাণাগারও ধ্বংস করেছে রাশিয়া।
.png)
আরো পড়ুন>> ইউরোপে তাপদাহ ও ভয়াবহ দাবানলে হাজারের বেশি মানুষের মৃত্যু
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই সংরক্ষণাগারে একাধিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল।
রুশ আগ্রাসন ঠেকাতে সম্প্রতি ইউক্রেনকে মাল্টিপল রকেট সিস্টেম হিমার্স সরবরাহ করে যুক্তরাষ্ট্র। হিমার্স হাতে পাওয়ার পর রুশ আগ্রাসনের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলেছিল ইউক্রেনীয় বাহিনী।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!