ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তেহরানে পুতিন-এরদোগান
ইউক্রেনের শস্য রফতানি এবং সিরিয়া ইস্যু নিয়ে ইরান, রাশিয়া এবং তুরস্কের ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনার সময়সূচি গত সপ্তাহেই নির্ধারন করা হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিতব্য ত্রিপাক্ষিক এই বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় ভোরে তেহরান পৌঁছেছেন ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এই সফরে তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রফতানি পুনরায় শুরু করার লক্ষ্যে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে এরদোগান এবং পুতিন তেহরানে মিলিত হবেন। এছাড়াও কিছুদিন আগে উত্তর সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। মস্কো এই অভিযানের বিরোধিতা করে আসছে। এ নিয়েও বৈঠকে তারা আলোচনা করবেন বলে বিশ্লেষকদের ধারণা।
আরো পড়ুন: সর্বকালের রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির মান সর্বনিম্ন
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জাজিরা জানিয়েছে, পুতিনের সঙ্গে আলোচনায় শস্য, সিরিয়া এবং ইউক্রেনের ওপর ফোকাস করা হবে। আলোচনায় শস্য রফতানির সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘ এই সপ্তাহের শেষের দিকে কৃষ্ণ সাগর পেরিয়ে ইউক্রেন থেকে শস্যের শিপিং পুনরায় শুরু করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।