[ আন্তর্জাতিক ]
‘রুশ সেনারাও বলছে ইউক্রেন জিতবে’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলদাররা স্বীকার করছে চলমান যুদ্ধে আমরা (ইউক্রেন) জিতব। আমরা তাদের (রাশিয়া) কথোপকথন সব সময় শুনছি। স্বজনদের ফোন করে তারা যা বলছে তা আমরা শুনছি।
রোববার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলে তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
জেলেনস্কি বলেন, আমাদের সেনারা শত্রুদের যতটা সম্ভব আঘাতের চেষ্টা অব্যাহত রাখবে। আমরা ৫ মাস ধরে রাশিয়ার আক্রমণ মোকাবিলা করে আসছি। এখনো আমাদের সেনাদের মনোবল অটুট।
.png)
আগের মতো জেলেনস্কি আবারো বলেন, ইউক্রেন হাল ছাড়ছে না। তিনি বলেন, শত্রুদের সম্ভাব্য সর্বোচ্চ ক্ষতি করতে আঘাত এবং ইউক্রেনের জন্য সম্ভাব্য সহযোগিতা সংগ্রহের জন্য আমরা সব কিছু করছি।
তিনি বলেন, ইউক্রেনের সামনে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ রয়েছে। ‘নৃশংস যুদ্ধের’ মধ্যে ছুটির দিন এগিয়ে আসছে। সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমরা উদযাপন করবো। ইউক্রেনীয়রা মাথানথ করে না।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভলোদিমির জেলেনস্কি
লিংক সফলভাবে কপি হয়েছে!