রোববার (২৪ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা দফতরের দাবি, ওডেসা সমুদ্রবন্দরের জাহাজ মেরামত কারখানায় নোঙর করে রাখা একটি ইউক্রেনীয় যুদ্ধজাহাজ এবং মার্কিন হারপুন অ্যান্টি শিপ মিসাইলসহ একটি অস্ত্র গুদাম দূরপাল্লার ক্যালিবার নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।
.png)
এদিকে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই শনিবার কিয়েভ সফরে যান মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল। সফরে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
আরো পড়ুন>> ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বন্দুক হামলা, নিহত ৩
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি বিবৃতিতে জানিয়েছে, 'মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।'
রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই কিয়েভকে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তায় করে আসছে। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপ চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ ক্রেমলিনের।
সূত্র: রয়টার্স