মার্কিন সংবাদমাধ্যম ‘শিকাগো সান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে আমেরিকার লিওনিসে এ ঘটনাটি ঘটেছে। রাহিল আহমদ নামের ওই ব্যক্তি যখন তার সাবেক স্ত্রী সানিয়া খানের বাড়িতে উপস্থিত হন, তখন ঘটনাস্থলের কাছেই ছিল পুলিশ। হঠাৎই ঘরের ভিতর থেকে দু’টি গুলির শব্দ শুনতে পায় তারা। প্রথমে সানিয়াকে লক্ষ্য করে গুলি চালান রাহিল। এর পর অন্য ঘরে গিয়ে একই পিস্তলের গুলিতে আত্মঘাতী হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সানিয়া নিয়মিত টিকটক করার পাশাপাশি এক জন পেশাদার চিত্রগ্রাহকও ছিলেন। গত বছরই রাহিল আহমদ নামে ওই ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়। তবে তাদের বিয়ে এক বছরও টেকেনি। এই বছরের মে মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকেই প্রাক্তন স্ত্রীর উপর ক্ষোভ জমতে থাকে রাহিলের।
.png)
আরো পড়ুন>> নিজের হাতে তৈরি প্লেনে চেপে সপরিবারে ইউরোপ ভ্রমণ
স্ত্রী আধুনিক জামাকাপড় পরে, টিকটক করে— এ সবই না-পসন্দ ছিল রাহিলের। আর তাই অনেক দিন ধরেই সানিয়াকে খুনের ছক কষছিলেন তিনি। একবার সানিয়ার উপর গুলিও চালিয়েছিলেন রাহিল। তবে সেবার তিনি সফল হননি।
সাহিলের ধারণা ছিল যে, সানিয়া আধুনিকভাবে জীবনযাপন করার জন্যই তাদের বিচ্ছেদ হয়েছে।
সূত্র: আনন্দবাজার