ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাইভে এসে বিষপান, মৃত্যুর জন্য দায়ী স্ত্রী-শ্বশুর-শাশুড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২৩ জুলাই ২০২২
লাইভে এসে বিষপান, মৃত্যুর জন্য দায়ী স্ত্রী-শ্বশুর-শাশুড়ি
শাহজালাল

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শালিকে দায়ী করে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক।

শুক্রবার রাতে উপজেলার আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম মো. শাহজালাল। ২৮ বছর বয়সী শাহজালাল একই গ্রামের মাহফুজ পাগলার ছেলে।

ফেসবুক লাইভে তিনি বলেন, দাম্পত্য কলহের কারণে শ্বশুরবাড়িতে থাকতেন স্ত্রী। তার অনেক সমস্যা রয়েছে। এরপরও সন্তানদের কথা চিন্তা করে সংসার চালিয়ে যেতে চেয়েছিলাম। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন সেটি না মানায় আত্মহননের পথ বেছে নিয়েছি। মৃত্যুর জন্য স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শালি দায়ী।

Advertisement

তিনি আরো বলেন, আত্মহত্যা মহাপাপ জেনেও আমি এ পথ বেছে নিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।

মৃতের স্বজনরা জানান, ১০ বছর আগে শাহজালালের সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে। বছরখানেক ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। পপির চাপে বাবা-মায়ের সঙ্গে ছেলে আলাদা হয়ে যান। পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন পপি। বিষয়টি শাহজালাল হাতেনাতে ধরে ফেলেছিলেন। দাম্পত্য কলহ বাড়তে থাকলে গত এক-দেড় মাস আগে রাগ করে বাবার বাড়িতে চলে যান স্ত্রী। তবে সন্তানদের কথা চিন্তা করে পপিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন শাহজালাল। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন ধারাবাহিক দুর্ব্যবহার করছিলেন।

রাগে-ক্ষোভে শুক্রবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, স্থানীয়ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!