[ আন্তর্জাতিক ]
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত
রাশিয়ান ক্ষেপণাস্ত্র আবারো কিয়েভ অঞ্চলের অবকাঠামোতে আঘাত করেছে বলে জানিয়েছে কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা। বৃহস্পতিবার কিয়েভের গভর্নর এই তথ্য টেলিগ্রামে নিশ্চিত করেছেন।
ওলেক্সি কুলেবা বলেন, বৃহস্পতিবার সকালে রুশ বাহিনী ভিশগোরোড জেলার একটি সম্প্রদায়ের উপর রকেট হামলা শুরু করেছে।
তিনি আরো বলেন, হতাহতদের সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। সব জরুরি পরিষেবা এরইধ্যে ঘটনাস্থলে কাজ করছে।
.png)
আরো পড়ুন: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখলে নিল রাশিয়া
ভিশগোরোড অঞ্চলটি ইউক্রেনের রাজধানীর সরাসরি উত্তরে অবস্থিত। কিয়েভ সিটি কাউন্সিল একই সময়ে একটি এয়ার অ্যালার্ট অ্যালার্ম জারি করে, বাসিন্দাদের আশ্রয় নেয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আক্রমন শুরু করে। যুদ্ধ ছয় মাস ছাড়িয়ে গেলেও এখনো পযর্ন্ত কোনো সমাধান আসেনি। এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ৬০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। ধ্বংস হয়েছে বহু ঘর-বাড়ি। হতাহত হয়েছেন অনেক মানুষ।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!