রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে এলো ভিন্ন খবর। যুদ্ধ চলার মধ্যেই ইউক্রেনজুড়ে বিয়ের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। কেবল রাজধানীতেই বিয়ে বেড়েছে ৮ গুণের বেশি। খবর এনডিটিভির।
গত পাঁচ মাসে যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীতে ৯ হাজার ১২০টি বিয়ের নিবন্ধন হয়েছে। ২০২১ সালের একই সময়ে এ সংখ্যা ছিল এক হাজার একশ ১০টি। সে হিসেবে বিয়ের সংখ্যা আট গুণ বেড়েছে।
.png)
সেনা পোশাকে ২২ বছর বয়সী আনাস্তাসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন ২৫ বছর বয়সী ভিতালি চার্নিখ।
তিনি বলেন, যেকোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে যাব। এ মূহূর্তে বিয়ে করা একটি সাহসী ও কঠিন সিদ্ধান্ত। কেউ জানে না পরবর্তীতে কী হতে যাচ্ছে।
১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চূড়ায় গিয়ে ঠেকেছে, তখন যুক্তরাষ্ট্রে ১২ মাসে ১৮ লাখ বিয়ে হয়। এই সংখ্যা এক দশক আগের চেয়ে ৮৩ শতাংশ বেশি।
ইউক্রেনে বিয়ে করতে আইনি জটিলতায় পড়তে হচ্ছে না। প্রথমে নিবন্ধন না করে যে কেউ তাৎক্ষণিক বিয়ে করতে পারে। আর এ সুবিধাই নিচ্ছেন দম্পতিরা।