ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৪, ২৮ জুলাই ২০২২
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু
ছবি: প্রতীকী

পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার ঘটনা মাঝে-মধ্যেই ঘটে থাকে। কিন্তু একই সময়ে একই সঙ্গে দুটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার ঘটনা খুবই বিরল। সেই বিরলতম ঘটনাই ঘটতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে।

শুক্রবার (২৯ জুলাই) অন্তত ৪০০ ফুট চওড়া একটি গ্রহাণু ধেয়ে আসতে চলেছে পৃথিবীর দিকে, এটি এই গ্রহের খুব কাছ দিয়েই যাবে।

বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে এরকম বড় আকারের কোনও গ্রহাণু পৃথিবীর দিকে এভাবে ধেয়ে আসেনি। প্রায় একই সময়ে পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে আর একটি গ্রহাণুও। এটিও ভীতি জাগানো আকারসম্পন্ন, প্রায় ৬০০ ফুট চওড়া।

Advertisement

গ্রহাণু ধেয়ে এলে, যেটা সবচেয়ে আগে ঘটে, তা হল একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে ওঠা। সকলেই ভাবেন, এই গ্রহাণুগুলির সঙ্গে কি শেষ পর্যন্ত ধাক্কা লাগবে পৃথিবীর? কেমন হবে সেই সংঘর্ষ? কতটা বিভীষিকা তৈরি হবে?

আরো পড়ুন>> ফিলিপাইনে ৭ মাত্রার ভূমিকম্পের পর ৮৮৭টি আফটারশক অনুভূত

গ্রহাণু দুটির নাম - ২০১৬সিজেড৩১ এবং ২০১৩সিইউ৮৩। এদের মধ্যে ২০১৬সিজেড৩১ ২৯ জুলাই পৃথিবীর কাছ দিয়ে যাবে। কিন্তু পৃথিবীর সঙ্গে এর দূরত্ব থাকবে ২.৮ মিলিয়ন কিলোমিটার। পরদিন ৩০ জুলাই পৃথিবীর দিকে আসছে ২০১৩সিইউ৮৩। এটি অন্য গ্রহাণুটির চেয়ে পৃথিবীর অনেক কাছে আসছে। কিন্তু তা সত্ত্বেও এই গ্রহাণু ও পৃথিবীর মধ্যে অন্তত ৬৯ লক্ষ কিটোমিটার দূরত্ব বজায় থাকছে!

মহাকাশবিজ্ঞানীরা বলছেন, এই দুটি গ্রহাণুর দু’টির পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার আপাতত আশঙ্কা নেই! তবে গ্রহাণুর পারিপার্শ্বিক যে কোনও সময়ে বদলে যেতে পারে। বেড়ে যেতে পারে এদের গতি। বদলে যেতে পারে এদের অভিমুখও। ফলে টানা পর্যবেক্ষণে না রাখলে এদের সম্বন্ধে আগাম সমস্ত জানা সম্ভবপর হবে না।

নাসা এই দুটি গ্রহাণুকে 'পোটেনশিয়ালি ডেনঞ্জারাস' ক্যাটেগরিভুক্ত করেছে। এর অর্থ, এগুলি যে কোনও মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে, এবং ধাক্কাও লাগতে পারে পৃথিবীর সঙ্গে।

সূত্র: জি নিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!