ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে গরম পানি ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ২৯ জুলাই ২০২২
জার্মানিতে গরম পানি ব্যবহারে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে পাল্টা চাপে পশ্চিমারাও। এরইমধ্যে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আসন্ন বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় জার্মানির হ্যানোভার শহরের নগর কর্তৃপক্ষ আবাসিক ভবনগুলোতে গরম পানি বন্ধ করে দিয়েছে এবং ঘর গরম রাখার সর্বোচ্চ তাপমাত্রাও কমিয়ে আনা হয়েছে।

এর আগে হ্যানোভারের নগর কর্তৃপক্ষ সোমবারই জানিয়েছিল স্পোর্টস হল, জিম ও পুলসহ আবাসিক ভবনে গরম পানি সরবরাহ বন্ধ করা হবে।

Advertisement

আরো পড়ুন: কিমের পাশে দাঁড়িয়ে কাঁদলেন তার স্ত্রী

এমনকি নতুন নিয়মের অধীনে সরকারি কর্মকর্তাদেরও কাজের সময় ঠান্ডা পানিতে হাত ধুতে হবে।

শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকাকালীন ঠান্ডা তাপমাত্রার জন্যও প্রস্তুত হতে হবে। নতুন নিয়মে, ডে-কেয়ার সেন্টারসহ আবাসিক ভবনগুলোতে সর্বাধিক কক্ষ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। স্পোর্টস হল ও জিমে ১৫ ডিগ্রির বেশি তাপমাত্রা রাখতে পারবে না।

ফোয়ারা, টাউন হল, শহরের জাদুঘর ও অন্যান্য আবাসিক ভবনগুলোর জন্যও যেকোনো বাহ্যিক আলোকসজ্জা বন্ধ থাকবে।

শুধু হ্যানোভার শহরই নয়, জার্মানির ডুসেলডর্ফ শহরেও জ্বালানি সাশ্রয় করার জন্য শরৎ ও শীতেও ঘর গরম রাখার তাপমাত্রা কমানোর নির্দেশনা দেয়া হয়েছে।

রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এরই মধ্যে ইউরোপে গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বার্লিন চাচ্ছে, গ্যাসের চাহিদা কমিয়ে আনতে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!