[ আন্তর্জাতিক ]
দোনেৎস্ক থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ জেলেনস্কির
ছবি: সংগৃহীত
রাশিয়ার সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মুখে পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে বেসামরিক মানুষদেরকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার টেলিভিশনে দেয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
জেলেনস্কি বলেন, বৃহত্তর ডনবাস অঞ্চলে, যেখানে দোনেৎস্ক এবং প্রতিবেশী লুহানস্কে হাজার হাজার লোক এখনো যুদ্ধে রয়েছে, তাদের সবাইকে দ্রুত সরে যেতে হবে।
যেসব স্থানীয়রা ওই এলাকা ছেড়ে যাবে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এখন যত বেশি লোক দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, সেখানে রুশ সেনাবাহিনীর কাছে হত্যা করার মতো তত কম লোক থাকবে।
.png)
এর আগে, ইউক্রেনের সেনাবাহিনী দাবী করে যে ওই অঞ্চলে গত শুক্রবার অন্তত ১০০ রুশ সেনাকে হত্যা এবং সাতটি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
মূলত, ইউক্রেনের পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ২০১৪ সালের পর থেকে নিয়ন্ত্রণ করছে কিয়েভবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা।
সম্প্রতি ইউক্রেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভলোদিমির জেলেনস্কি
লিংক সফলভাবে কপি হয়েছে!