ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের মহড়া: তাইওয়ানে ৫১ ফ্লাইট বাতিল 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ৪ আগস্ট ২০২২
চীনের মহড়া: তাইওয়ানে ৫১ ফ্লাইট বাতিল 
ছবি: সংগৃহীত

চীনের সামরিক মহড়া শুরুর পর বৃহস্পতিবারের ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে তাইওয়ানের তাওইয়ান আন্তর্জাতিক বিমাবন্দর (টিপিই)।- খবর তাইওয়ান নিউজের। 

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, টিপিই বৃহস্পতিবারের ৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ চীনের সামরিক মহড়ার জেরে ফ্লাইট বাতিলের বিষয়টি অস্বীকার করছে।

এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে দ্বীপ ভুখণ্ডটির ছয়টি এলাকায় সামরিক মহড়া শুরু করেছে চীন। 

Advertisement

মহড়াটি আগামী শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে।

এদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এ মহড়া জাতিসংঘের নিয়ম বহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রসীমায় প্রবেশের আশঙ্কা স্বাধীনতার জন্য হুমকি।

তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগরেসিভ পার্টি (ডিপিপি) বলেছে, চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে যা দায়ীত্বহীনতা, অবৈধ আচরণ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!