ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধের সময় বিয়ে করলেন রাশিয়ার তরুণ-ইউক্রেনের তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৪ আগস্ট ২০২২
যুদ্ধের সময় বিয়ে করলেন রাশিয়ার তরুণ-ইউক্রেনের তরুণী
ছবি: সংগৃহীত

জন্মভূমিতে যুদ্ধ চলাকালে ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ভারতে বিয়ে করেছেন রাশিয়ার তরুণ-ইউক্রেনের তরুণী। দেশটির হিমাচল প্রদেশে এ বিয়ে হয়।

পাত্রের নাম সের্গেই নভিকভ। আদতে রাশিয়ান হলেও বর্তমানে থাকেন ইজরায়েলে। আর পাত্রী ইউক্রেনের ইলোনা ব্রাকোমা। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। দু’দেশের যুদ্ধও চিড় ধরাতে পারেনি তাদের সম্পর্কে। 

সম্প্রতি তারা সিদ্ধান্ত নেন, ভারতে এসে আবদ্ধ হবেন পরিণয় বন্ধনে। আর সেই পরিকল্পনা অনুযায়ীই বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যুগল।

Advertisement

হিমাচল প্রদেশের ধর্মশালাতে বসেছিল বিয়ের আসর। স্থানীয় রীতিনীতি মেনেই বিয়ে সারলেন দু’জন। ধর্মশালার এক আশ্রমের পুরোহিতই এক করেন চার হাত। বর-কনে দু’জনেরই পরনে ছিল ভারতীয় পোশাক। কন্যাদান করতে এগিয়ে আসেন বিনোদ শর্মা নামক এক ব্যক্তি। দুই দলে ভাগাভাগি করে বিয়েতে পাত্রপক্ষ ও কন্যাপক্ষ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারাই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!