ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে ইরানের সামরিক বাহিনীটির পক্ষ থেকে এমনটি জানানো হয়।
ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন, সাম্প্রতিক অপরাধের জন্য ইসরায়েলকে আরোএকটি চরম মূল্য দিতে হবে।
.png)
গাজার বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালার সঙ্গে বৈঠকের পর এ সব কথা বলেন সালামি।
নাখালা জানান, ইসলামিক জিহাদসহ গাজার অন্যান্য দল ইসরায়েলে হামলার জন্য পর্যাপ্ত সামরিক ক্ষমতা অর্জন করেছে।
এদিকে, ইসলামি বিভিন্ন গোষ্ঠী তাদের সামর্থ্য বৃদ্ধি করে ইসরায়েলের হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, দুইদিন ধরে গাজায় হামলা পরিচালনা করছে দখলদার ইসরায়েল। এসব হামলায় প্রায় ২০ জনের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অনেকে। এসব হামলায় বাড়িঘর ধূলিসাতের ঘটনাও ঘটেছে।