ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম, এক লক্ষ টাকা দিয়ে খুনি ভাড়া করলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ৭ আগস্ট ২০২২
ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম, এক লক্ষ টাকা দিয়ে খুনি ভাড়া করলেন বাবা!
ছবি: প্রতীকী

ভিন্ন জাতের ছেলের প্রেমে পড়েছেন মেয়ে। তা মানতে পারেননি বাবা। সে কারণে সুপারি কিলার লাগিয়ে নিজের মেয়েকেই খুন করার ছক কষলেন এক ব্যক্তি। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভিন্ন জাতের ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক মানতে পারেননি নবীন কুমার নামে এক ব্যক্তি। এ নিয়ে বাড়িতে অশান্তি হয়। তার জেরেই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন এক তরুণী। এর পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাঁদরের ভয়ে কোনও ভাবে ছাদ থেকে ওই তরুণী পড়ে গিয়েছেন— এ কথা বলে হাসপাতালে ওই তরুণীকে ভর্তি করেন নবীন।

এর পরই মেয়েকে হত্যা করতে হাসপাতালের এক কর্মীকে ‘সুপারি কিলার’ হিসাবে নিয়োগ করেন নবীন। এ জন্য তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় বলে অভিযোগ। ডাক্তারের ছদ্মবেশে হাসপাতালের ওই কর্মী অন্য এক মহিলা কর্মীর সাহায্যে আইসিইউতে ঢোকেন। তার পরই তরুণীকে ইঞ্জেকশন দেন হাসপাতালের ওই কর্মী। তীব্র মাত্রার পটাশিয়াম ক্লোরাইড তরুণীকে দেওয়া হয়। এতে ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয়।

Advertisement

আরো পড়ুন>> গুলি করে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

এরইমধ্যেই অভিযুক্ত ব্যক্তি নবীন কুমার, হাসপাতালের কর্মী নরেশ কুমার ও এক মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারে পুলিশ। জেরায় এই ঘটনার কথা স্বীকার করেছেন নরেশ। তার থেকে ইঞ্জেকশন ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!