ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুলি করে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ৭ আগস্ট ২০২২
গুলি করে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে নিজের তিন সন্তানকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনার পর নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার  (৭ আগস্ট) দেশটির ওকলাহোমা সিটিতে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাঁটতে বেরিয়ে এক ব্যক্তি ওকলাহোমা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে এক গাড়ির ভেতর চারজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

Advertisement

ওই ঘটনার আগে পুলিশের কাছে রিপোর্ট করা হলে তারা ওই ব্যক্তি এবং তার সন্তানদের খোঁজে তল্লাশি চালান। কিন্তু তখনও কেউ জানতো না যে তিনি নিজেই সন্তানদের হত্যা করে আত্মহত্যা করেছেন।

হত্যাকাণ্ডের শিকার শিশুদের পরিচয় বা বয়স জানা যায়নি। আত্মহত্যা করা ব্যক্তির বিষয়েও পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

আরো পড়ুন>> আসিয়ানে নিষিদ্ধ হলেন মিয়ানমারের জেনারেলরা

এক কর্মকর্তা বলেন, আমরা এখনও এ বিষয়ে বেশি তথ্য পাইনি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবার এ বিষয়ে আরও তথ্য জানা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ডেটনের ঠিক উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরে শুক্রবার গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাটলার শহরের পুলিশ প্রধান জন পোর্টার সন্দেহভাজন স্টিফেন মার্লোকে অতিউৎসাহী এবং সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!