সোমবার (২৫ জুলাই) প্রদেশটির ল্যাংলি শহরে এই হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গুলির ঘটনার পর এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও ঘটনাস্থল থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।
.png)
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক মুখপাত্র সিবিসিকে বলেছেন, বেশ কয়েক জন নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।
আরো পড়ুন>> যে নারীকে নিয়ে বিশ্বের দুই শীর্ষ ধনীর মধ্যে দ্বন্দ্ব
সিবিসি’র খবরে বলা হয়েছে, নিহতরা গৃহহীন এবং পুলিশ ধারণা করছে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সাতটার একটু আগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সার্জেন্ট রেবেকা পারস্লো বলেছেন, কাস্টডিতে একজন সন্দেহভাজন পুরুষ রয়েছে।